ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইঘালোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি বৃদ্ধি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ৩ জুন ২০২০
ইঘালোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি বৃদ্ধি 
ওডিয়ন ইঘালো

ওডিয়ন ইঘালোর সঙ্গে ধারে চুক্তি বৃদ্ধি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এ চুক্তি স্থায়ীত্ব হবে। এর অর্থ হচ্ছে নাইজেরিয়ান এই স্ট্রাইকার ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থাকছেন। ইউনাইটেডের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই শিনহুয়া থেকে ধারে আসা ইঘালোর চুক্তি মে মাসেই শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাবার আগে আট ম্যাচে চার গোল করে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেকে দারুনভাবে প্রমাণ করেছিনে। যার পুরস্কার তিনি পেলেন।

চলতি মাসের শেষে পুনরায় লিগ শুরু হবার পর ওলে গানার সুলশারের অধীনে ইঘালো আবারো নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। 

Advertisement

করোনা পরবর্তী লিগ আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে। এফএ কাপে টিকে থাকলে সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে ইউনাইটেডকে হয়ত ১২টি ম্যাচ খেলতে হতে পারে। এছাড়া আগস্টে ইউরোপা লিগ খেলতেও মাঠে নামবে সুলশারের দল।

ইউনাইটেড বস  বলেছেন, যেভাবে ইঘালো শুরু করেছিল সেভাবেই হয়ত সে শেষ পর্যন্ত আমাদের সাথে টিকে থাকতে পারবে বলে আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!